উইম্বলডনের পুরুষ এককে সেমিফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ, অ্যান্ডি মারে, রজার ফেদেরার ও রিচার্ড গাসকুইট। তবে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন চতুর্থ বাছাই সুইস তারকা স্ট্যান ওয়াওরিঙ্কা।
সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে ৬-৪, ৬-৪, ৬,৪ গেমে হারান শীর্ষবাছাই নোভাক জকোভিচ। আরেক ম্যাচে ব্রিটেনের অ্যান্ডি মারে ৬-৪, ৭-৫, ৬-৪ গেমে হারান কানাডার ভাসেক পোসপিসিলকে।
পুরুষ এককের আরেক কোয়ার্টার ফাইনালে, ফ্রান্সের জাইল সিমনকে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন সুইস তারকা রজার ফেদেরার।
আরেক ম্যাচে চতুর্থ বাছাই ওয়াওরিঙ্কাকে হারিয়ে শেষ চারের টিকেট কাটেন গাসকুইট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: