খেলা

উইম্বলডন নারী এককে ফাইনালে সেরেনা উইলিয়ামস

সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

উইম্বলডন নারী এককের সেমিফাইনালে রাশান তারকা মারিয়া শারাপোভাকে হারিয়ে ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

দিনের আরেক সেমিতে, পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদোয়ানস্কাকে হারিয়ে প্রথম বারের মত কোন গ্রান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন স্পেনের গারবাইন মুগুরুজা।

সেন্টার কোর্টে, রাশান তারকা শারাপোভার বিপক্ষে দাপটের সঙ্গে খেলে যান শীর্ষ বাছাই সেরেনা। প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন এ যুক্তরাষ্ট্র তারকা। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পযর্ন্ত ৬-৪ গেমে হেরে যান রাশান গ্ল্যামার গার্ল।

আরেক সেমিফাইনালে, আগ্নিয়েস্কা রাদোয়ানস্কার মুখোমুখি হন গারবাইন মুগুরুজা। প্রথম সেটে এই স্প্যানিয়ার্ডের কাছে ৬-২ গেমে হেরে যান রাদোয়ানস্কা। তবে ৬-৩ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন পোলিশ তারকা। ম্যাচ নির্ধারনী সেটে রাদোয়ানস্কাকে ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন মুগুরুজা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ