খেলা

রোববার দ্বিতীয় ওয়ানডেতে দ. আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশ-দ. আফ্রিকা
বাংলাদেশ-দ. আফ্রিকা

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার বিকেল ৩টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানদের ব্যর্থতা কাটিয়ে ওঠার লক্ষ্য টাইগারদের। এদিকে, দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় প্রোটিয়ারা।

ওয়ানডেতেও ফর্মে ফিরতে পারছে না টিম বাংলাদেশ। টি-টোয়েন্টির পর প্রথম ওয়ানডেতেও হেরেছে মাশরাফি বাহিনী। টানা চারটি ম্যাচ হারের পর দ্বিতীয় ওয়ানডেতে তাই জয়টা খুবই প্রয়োজন টাইগারদের।

ওয়ানডে বিশ্বকাপ থেকে স্পোর্টিং উইকেটেই খেলেছে টিম টাইগার্স। ভারতের বিপক্ষে খেলেছে চার-পেসার নীতিতে তবে দক্ষিণ আফ্রিকা স্পিনে অপেক্ষাকৃত দুর্বল হওয়ার যুক্তিতে, তৈরি হয় স্পিনবান্ধব উইকেট।

উইকেটের এ ভিন্নতায় প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটসম্যানরা ভালো করতে পারছে না বলে মনে করেন নাসির হোসেন।

এদিকে, উইকেট নিয়ে অবশ্য কোনো চিন্তা নেই দক্ষিণ আফ্রিকা দলের। দ্বিতীয় ওয়ানডেতেও জয় ছিনিয়ে নেয়াই লক্ষ্য হাশিম আমলা বাহিনীর। এ ম্যাচ জিতলেই সিরিজও নিশ্চিত হবে প্রোটিয়াদের। তাই উইনিং কম্বিনেশন ধরে রেখেই টাইগারদের হারাতে চান ডেভিড মিলাররা।

প্রোটিয়ারা দল অপরিবর্তিত রাখলেও, পরিবর্তন আসছে টাইগার স্কোয়াডে। তিনটি পরির্বতন এনে তিন পেসার খেলানোর উদ্দেশ্য বিসিবির। সে ক্ষেত্রে লেগস্পিনার জুবায়ের হোসেনর জায়গা রুবেল হোসেন সুযোগ পেতে পারেন দলে।

আর উইকেটরক্ষক লিটন কুমার দাশের পরিবর্তে বহুদিন পরে দলে ফিরতে যাচ্ছেন এনামুল হক বিজয়। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের প্রতিনিধিত্ব করেছিলেন বিজয়।

এছাড়া অলরাউন্ডার সাব্বির রহমানের জায়গায় স্কোয়াডে দেখা যেতে পারে স্পিনার আরাফাত সানিকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ