অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে বড় জয় পেলো ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে ১৬৯ রানে হারিয়েছে ইংলিশরা। ৪১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪২ রানেই গুটিয়ে যায় অজিদের দ্বিতীয় ইনিংস।
তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বোলিং তোপে ২৮৯ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় ইংল্যান্ডের। জবাবে চতুর্থ দিনে ৪১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, শুরুতে ক্রিস রজার্সের উইকেট হারালেও, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে জয়ের স্বপ্ন দেখে অস্ট্রেলিয়া।
তবে ৫২ রান করে ওয়ার্নার লেগ বিফোরের ফাঁদে পড়লে, ব্যাক ফুটে যাওয়া শুরু করে অজিরা। এরপর স্মিথও বিদায় নিলে, ম্যাচ থেকে ছিটকে যায় তারা। একের পর এক উইকেট হারিয়ে, শেষ পর্যন্ত ২৪২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: