ষষ্ঠবারের মতো উম্বলডনের শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস। গারবিন মুগুরুজাকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে টানা চারটি মেজর গ্র্যান্ডস্লাম জয় করলেন তিনি। এদিকে, পুরুষ এককের হাই-ভোল্টেজ ফাইনালে সন্ধ্যা ৭টায় নোভাক জকোভিচের মুখোমুখি হবেন রজার ফেদেরার।
সেন্টার কোর্টে, স্প্যানিশ-ভেনেজুয়েলান তারকা মুগুরুজাকে দাঁড়াতেই দেননি সেরেনা। ২০তম বাছাই মুগুরুজাকে এক ঘন্টা ২৩ মিনিটের লড়াইয়ে উড়িয়ে দিয়ে সরাসরি সেটে ম্যাচ জেতেন মার্কিন তারকা। এটি সেরেনার ২১তম গ্র্যান্ডস্লাম টাইটেল। আর ২০১৫ সালের তৃতীয় মেজর ট্রফি। এ মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনও জিতেছেন তিনি।
আগামী মাসে ইউএস ওপেনের ট্রফি জিততে পারলে এক পঞ্জিকাবর্ষে চার গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডও ছুঁতে পারবেন সেরেনা। এদিকে নারী ডবলসের ট্রফি জিতেছেন মার্টনা হিংগিস-সানিয়া মির্জা জুটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: