খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট নিশ্চিত বাংলাদেশের

বাংলাদেশ
বাংলাদেশ

আইসিসির মযার্দাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট প্রথমবারের মতো নিশ্চিত করলো বাংলাদেশ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পথ পরিস্কার করলো তারা। মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়েছে।

১৬৩ রানের টার্গেট তারা ১৩৪ বল হাতে রেখেই টপকে যায়। সেইসঙ্গে সিরিজে সমতাও এনেছে। বুধবার সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামে প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা।

আবারো বদলে যাওয়া বাংলাদেশের রূপ দেখলো ক্রিকেট বিশ্ব। ২৮তম ওভারের ৪র্থ বলে ইমরান তাহিরকে মাঠছাড়া করে, সৌম্য বুঝিয়ে দিলেন আরো অনেক দূর যেতে চায় টাইগাররা। আর এই জয়ে খুলে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির দুয়ারও।

অবশ্য ১৬৩ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে দ্রুতই সাজঘরে ফেরেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। স্বভাবসুলভ খেলতে গিয়ে বোল্ড হন তামিম। কিছুক্ষণের মধ্যে একই পথে হাটেন লিটনও।

ব্যাস ওইটু্কুই। এরপর দীর্ঘসময় প্রোটিয়া বোলারদের আর সুযোগ দেননি সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ। দৃঢ়তার সঙ্গে খেলে দুজনেই তুলে নেন অর্ধশত।

৫০ রান করে মাহমুদুল্লাহ ফিরে গেলেও সৌম্য ছিলেন অবিচল। তার হার না মানা ৮৮ রানে ভর করেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং ও ফিল্ডিঙের দুর্দান্ত মিশেলে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৬২ রানে। সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মুস্তাফিজ ও নাসির হোসেন। আর ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ