ব্যাঙ্গালোরে, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডের নারী দল। ভারতের দেয়া ১৩৭ রানের টার্গেট ১৩ বল বাকি থাকতেই টপকে যায় সফরকারীরা।
টস হেরে ব্যাট করতে নেমে, নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৩৬ রান করে ভারতের নারীরা। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার ভানিথা।
জবাবে, শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে, দেখেশুনে খেলে হাফসেঞ্চুরি পূরণ করেন প্রিস্ট।
শেষ পর্যন্ত, ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এর মধ্য দিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে কিউই নারীরা। ১৫ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু'দল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: