খেলা

বুধবার দ. আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার বিকাল ৩টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান-ভারতের পর এবার প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন মাশরাফি বাহিনীর সামনে। এদিকে, টি-টোয়েন্টির মতো ওয়ানডের শিরোপাও জেতার আশা দক্ষিণ আফ্রিকার।

প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা এনেছে বাংলাদেশ। শেষ ম্যাচে জিতে ওয়ানডে শিরোপা ঘরে তোলার আত্মবিশ্বাস সৌম্য-নাসির-মুস্তাফিজদের।

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফুরফুরে মেজাজে অনুশীলন সেরে নিয়েছে মাশরাফি বাহিনী। আগের ম্যাচের উইনিং কম্বিনেশন অপরিবর্তিতই রেখেছে বাংলাদেশ।

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ৩টিতেই ভালো করলে জয় পাওয়া সম্ভব— উল্লেখ করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের এ সুযোগ কাজে লাগাতে হবে।

এদিকে, প্রস্তুত প্রোটিয়ারাও, টি-টোয়েন্টির মতো ওয়ানডে শিরোপাও জেতার আশা তাদের। এক্ষেত্রে চট্টগ্রামের মাঠ বা আবহাওয়ার আলাদা কোন প্রভাব ওপর পড়বে না বলে জানালেন দক্ষিণ আফ্রিকান বোলার ইমরান তাহির।

ইমরান তাহির বলেন, ‘আমরা সারাবিশ্বের যেকোনো আবহাওয়ায় খেলে অভ্যস্ত। বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ