হারারেতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৮৩ রানে হারিয়ে ৩-০ তে সিরিজ শেষ করেছে ভারত। সফরকারীদের দেয়া ২৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯৩ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে, দলীয় ৩৩ রানের মধ্যে ওপেনার আজিঙ্কিয়া রাহানে ও মুরালি বিজয়ের উইকেট হারায় ভারত। তবে, মনিশ পান্ডের ৭১ ও কেদার যাদবের সেঞ্চুরিতে, নির্ধারিত ৫০ ওভার শেষে, ২৭৬ রানের বড় স্কোর গড়ে টিম ইন্ডিয়া।
জবাবে শুরুতেই ওপেনার হ্যামিলটন মাসাকাদজার উইকেট হারায় জিম্বাবুয়ে। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন আরেক ওপেনার চামু চিভাবা।
তবে অন্যপ্রান্তে চলতে থাকে স্বাগতিক ব্যাটসম্যানদের নিয়মিত যাওয়া আসা। ১৯৩ রানেই সবকটি উইকেট হারায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৮২ রান করেন চিভাবা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: