খেলা

ঘরের মাঠে টানা চতুর্থ ওয়ানডে জয় টাইগারদের

টাইগারদের উল্রাস
টাইগারদের উল্রাস

ঘরের মাঠে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারতের পর এবার দক্ষিণ আফ্রিকাকে হারালো মাশরাফি বাহিনী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

ডি এল মেথডে ১৭০ রানের টার্গেট তাড়া করে তামিম-সৌম্যের রেকর্ড ১৫৪ রানের পার্টনারশিপে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় টাইগাররা। সৌম্যের ৯০ আর তামিমের ৬১ রানের অপরাজিত ইনিংসে ভর করে, ৮৩ বল হাতে রেখেই প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতে নিলো টাইগাররা।

টসভাগ্য ছিল দক্ষিণ আফ্রিকার পক্ষে। তবে টসে জিতলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। টাইগারদের প্রথম ব্রেক থ্রু আসে সাতক্ষীরা এক্সপ্রেস-মুস্তাফিজের বলে। দলীয় ৮ রানে ডি কক'কে ফিরিয়ে দেন এই বাহাতি পেসার।

১১ রান পরেই, ডু প্লেসিসকে সাজঘরের ফেরান সাকিব। ১৫ রান করা হাশিম আমলাকে নিজের দ্বিতীয় শিকার বানিয়ে, ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেট ঝুলিতে পোরেন, বিশ্বসেরা অলরাউন্ডার। ২০৭ উইকেট নিয়ে এ তালিকার শীর্ষে স্পিনার আব্দুর রাজ্জাক।

দলীয় ৫০ রানে রুশোকে প্যাভিলিয়নের পথ দেখান মাহমুদুল্লাহ। প্রোটিয়াদের সংগ্রহ যখন ২৩ ওভারে ৪ উইকেটে ৭৮ রান, তখন বাদ সাধে বৃষ্টি। প্রায় তিন ঘন্টা বন্ধ থাকে খেলা। বৃষ্টি থামলে ম্যাচের পরিধি ঠিক করা হয় ৪০ ওভার।

পঞ্চম উইকেটে মিলার-ডুমিনি'র ৬৩ রানের আগ্রাসী জুটিতে ভালো সংগ্রহের পথে এগুতে থাকে দক্ষিণ আফ্রিকা। মিলারকে ফিরিয়ে দিয়ে সেই পরিকল্পনায় বাধ সাধেন মাশরাফি। সেইসঙ্গে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেট নেন টাইগার অধিনায়ক।

এরপর একে একে বিদায় নেন বিহারডিয়েন, রাবাদা, অ্যাবট। ৫১ রান করে ইনিংসের শেষ বলে আউট হন ডুমিনিও। ৪০ ওভারে ৯ উইকেটে ১৬৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে টাইগারদের টার্গেট দাঁড়ায় ১৭০রান।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করেন দুই টাইগার ওপেনার তামিম ও সৌম্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের সেরা ওপেনিং পার্টনারশিপ গড়েন দুজনে।

প্রোটিয়াদের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে ফিফটি করেন সৌম্য। অর্ধশতরানের ইনিংস খেলেন তামিমও।

শেষ পর্যন্ত টাইগারদের ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় মাশরাফি বাহিনী। ৭৫ বলে ৯০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন সৌম্য।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ