খেলা

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৬

বাংলাদেশ
বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাঙ্কিং রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ২-১ ব্যবধানে সিরিজ জেতায় টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৯৬।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরুর আগে আইসিসি র‌্যাঙ্কিংয়ে সপ্তম অবস্থানে থাকে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিলো ৯৩। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে পিছিয়ে পড়লেও পরে টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ।

শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ এ সিরিজ জয় করে টাইগাররা।

এর ফলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের রেটিং পয়েন্ট তিন বেড়ে ৯৬ হয়েছে মাশরাফি বাহিনীর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ