খেলা

দ.আফ্রিকাকে হারালো বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল

বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল
বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল

সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দলকে ৫৮ রানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। ক্ষুদে টাইগারদের দেয়া ৩০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অলআউট হয় প্রোটিয়া যুবারা।

দেড়শ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন পিনাক ঘোষ। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সাত ম্যাচের সিরিজ ৪-২ এ জিতে নিলো তরুণ টাইগাররা।

চ্যাটওয়োর্থ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে, ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৪ রান করে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। ১৪১ বলে ১৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার পিনাক ঘোষ। এছাড়াও জয়রাজ শেখ করেন ৬৪ রান।

জবাবে শুরুটা ভালোই করে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দল। তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি ধীর হতে থাকে ক্ষুদে প্রোটিয়াদের। শেষ পর্যন্ত ৪৮ ওভারে ৩ বলে ২৪৬ রানে অলআউট হয় তারা। ৫৮ রানে জেতে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। তিনটি উইকেট নেন নাজমুল হোসেন শান্ত।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ