লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ড থেকে ৩৬২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১০৮ রান করেছে অজিরা।
ক্রিস রজার্স ৪৪ ও ৬০ রানে অপরাজিত আছেন ডেভিড ওয়ার্নার। এর আগে, প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয় ইংলিশরা।
লর্ডসে, ৪ উইকেটে ৮৫ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। বেন স্টোকসের ফিফটিতে দিনের শুরুটা ভালো হলেও লাঞ্চের আগেই বিদায় নেন তিনি।
৮৭ রান করে শন মার্শের বলে বোল্ড হন অজিদের মিডল-অর্ডারের এই ব্যাটসম্যান। অন্যপ্রান্তে থাকা ইংলিশ অধিনায়ক অ্যলিস্টার কুক শতক থেকে মাত্র ৪ রান দূরে থেকে আউট হন। মার্শের বলে বোল্ড হন তিনি।
এরপর আর বেশিদূর এগুইনি ইংলিশদের ইনিংস। ৩১২ রানে অলআউট হয় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে কোন উইকেট না হারিয়ে ১০৮ রান করে অস্ট্রেলিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: