শেষ ওয়ান্ডেতে সাত ম্যাচের সিরিজের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯। রোববার বাংলাদেশ সময় দুপুর একটায় শুরু হয়েছে এ ম্যাচ।
ক্ষুদে টাইগারদের ইনিংসের ওপেন করেছেন সাইফ হাসান ও পিনাক ঘোষ। সিরিজের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯'র পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ১৫০ রানের ইনিংস খেলেছেন পিনাক ঘোষ।
গত ম্যাচেই দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দলের বিপক্ষে টানা দ্বিতীয়বারের মতো সিরিজ নিশ্চিত করেছে ক্ষুদে টাইগাররা।
এর আগে দেশের মাটিতেও অনুর্ধ্ব ১৯'র বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জয়ের ট্রফি উঠেছিল বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের কান্ডারিদের হাতে। সাত ম্যাচের সিরিজে ৪-২ ব্যবধানে এগিয়ে এখন জুনিয়র টাইগাররা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: