খেলা

অ্যাশেজ সিরিজ: ইংল্যান্ডকে ৪০৫ রানে হারালো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

লর্ডস টেস্ট শেষ হলো ৪ দিনেই, অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থদিনে ইংল্যান্ডকে ৪০৫ রানে হারালো অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ৫০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৩ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো অজিরা।

লন্ডনের লর্ডসে লিড বাড়িয়ে নেয়ার লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে রজার্স-ওয়ার্নারের ১১৪ রানের জুটিতে ভালো শুরু করে অজিরা। ৪৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রজার্স। ব্যাক্তিগত ৮৩ রানে আউট হন ওয়ার্নারও।

দলীয় সংগ্রহ ২০০ পেরুনোর পর বিদায় নেন স্টিভেন স্মিথ, ৫৮ রান করে বোল্ড হন তিনি। এরপর শন মার্শকে নিয়ে জুটি বাঁধেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। লিড ৫০০ রান পেরুলে মধ্যাহ্ন বিরতিতে যাবার আগে ২ উইকেটে ২৫৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ক্লার্ক বাহিনী।

জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ১০৩ রানেই শেষ হয় ইংলিশদের দ্বিতীয় ইনিংস। ৪০৫ রানের বিশাল ব্যবধানে জেতে অস্ট্রেলিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ