খেলা

মঙ্গলবার প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-দ. আফ্রিকা

বাংলাদেশ-দ. আফ্রিকা
বাংলাদেশ-দ. আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সফল্যের পর, এবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হচ্ছে দুই দল।

টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ইতিবাচক প্রভাব এ টেস্টেও দেখা যাবে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বাংলার টাইগারদের লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত। তার প্রমাণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে রেখে এসেছে সৌম্য-তামিমরা। ৯ উইকেটের বড় ব্যবধানে জয়ে, প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার সেই লাকি গ্রাউন্ডে টেস্ট ম্যাচে মাঠে নামবে মুশফিক বাহিনী।

ঈদের আনন্দ উদযাপন শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ফিরেছে সাকিব-তামিমরা। তবে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ইনডোরেই অনুশীলন করেছে টাইগাররা।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে উইকেট কিপিংয়ের দায়িত্বে মুশফিকের বদলে থাকছেন লিটন কুমার দাশ। পেসের পাশাপাশি স্পিন অ্যাটাকে দেখা যেতে পারে জুবায়ের হোসেনকে। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি বাংলাদেশ দলের পারফরম্যান্স টেস্ট সিরিজে ভাল করায় প্রভাব রাখবে বলে মনে করেন অধিনায়ক মুশফিকুর রহিম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এপযর্ন্ত মোট ৮ টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বদলে দিতে পারে সব সমীকরণ ও ইতিহাস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ