ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের ব্রিটেনে সংবর্ধনা দিতে চান যুক্তরাজ্যের বাঙালি বংশোদ্ভুত সংসদ সদস্য-টিউলিপ সিদ্দিক।
রোববার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে টিউলিপ টাইগারদের সম্বর্ধনা দেয়ার ব্যাপারে তার ইচ্ছের কথা জানান।
টিউলিপ বলেন, টাইগারদের যুক্তরাজ্যে দাওয়াত করে বিশাল এক আয়োজনে সম্বর্ধনা দেয়া হবে। অনুষ্ঠানে কয়েকশ অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারাসহ ৫ সংসদ সদস্য।
ওয়ানডেতে ধারাবাহিকভাবে দুর্দান্ত ক্রিকেট খেলছে টিম বাংলাদেশ। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি, ঘরের মাটিতে জিম্বাবুয়ে-পাকিস্তান-ভারত- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ৪টি ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।
টাইগারদের এই সাফল্যের জন্যই টিউলিপ এ সংবর্ধনার ঘোষণা দেন।