বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থা-ফিফার বিশেষ কংগ্রেস হবে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি। ওই কংগ্রেসেই নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ এ বছরের ২৬ অক্টোবর।
মঙ্গলবার ফিফার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় ফিফা'র গভর্নিং বডি, সাবেক সভাপতি সেপ-ব্লাটার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললে এ নিয়ে তোলপাড় শুরু হয় গণমাধ্যমে। পরে ২৯'মে নির্বাচনে আবারো ব্লাটারই সভাপতি নির্বাচিত হোন।
তবে কয়েকদিন পরই টানা ১৭ বছর ধরে থাকা পদটি থেকে সরে দাড়ান ৭৯ বছর বয়সী এ সুইস।
এদিকে, এরই মধ্যে ফিফা'র সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাটিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: