খেলা

অভিজ্ঞদের সঙ্গে তারুণ্যের মিশেলেই বদলেছে বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তারুণ্যের মিশেলেই বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট দল। এমনটাই মনে করছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।

সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও লিটন দাশদের মতো উদীয়মান ক্রিকেটাররাই বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত কাণ্ডারি। আরো বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে তারা ভবিষ্যতে আরো ভালো করবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রমের প্রশংসা করে তিনি আরো বলেন, তরুনদের অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে আরো বেশি সংখ্যক ম্যাচ খেলার সুযোগ করে দিলে ও যথাযথ পৃষ্ঠপোষকতা করলে ভবিষ্যতে তারা আরো ভালো করবে বলে।

২০১৪ সালের প্রথম ১০ মাসে বাংলাদেশের কোন জয়ই ছিল না। তবে পরের ২০ ম্যাচের ১৫টিতেই জয় টাইগারদের।

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পরেই সবচেয়ে ভালৌ পারফরমেন্স বাংলাদেশের। জিম্বাবুয়ে, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোকে নাস্তানাবুদ করে বিশ্বক্রিকেটে নিজেদের জাত চেনাচ্ছে টাইগাররা।

প্রশ্ন উঠতে পারে, হঠাৎ কী এমন জাদুর কাঠির সন্ধান পেলো বাংলাদেশ। ক্রিকেট বোদ্ধারা বলছেন, কোচ ও অধিনায়কের তো অবশ্যই, সেইসঙ্গে নতুন ক্রিকেটারদেরও অবদান আছে বদলে যাওয়া বাংলাদেশ দলে।

টাইগারদের বিস্ময় মুস্তাফিজুর রহমান, অভিষেকেই রেকর্ডবুকে নিজের নাম উঠিয়েছেন এ উদীয়মান পেসার। প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট শিকারের বিরল কীর্তি দেখিয়েছেন তিনি।

বিশ্বকাপ থেকেই সাহসি ক্রিকেট খেলে সবার নজর কেড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। ব্যাট হাতে বোলারদের শাসন করে জয় করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের হৃদয়। এছাড়াও জাতীয় দলের হয়ে আলো ছড়াচ্ছেন সাব্বির রহমান, লিটন দাশ ও রনি তালুকদাররা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ