টি-টোয়েন্টি—২০১৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে কোলকাতার ইডেন গার্ডেন্সে। আগামী বছরের মার্চের ১১ থেকে এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত টুর্নামেন্টটি হবে ভারতে।
এশিয়ার তৃতীয় শহর হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনের এই টুর্নামেন্টের আয়োজক হবার সুযোগ পেল কোলকাতা। ভারতের মোট আটটি শহরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬।
কোলকাতা ছাড়াও ব্যাঙ্গালোর, চেন্নাই, ধর্মশালা, মোহালি, মু্ম্বাই, নাগপুর ও দিল্লীকে ভেন্যু হিসেবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এর আগে ২০১৪ সালে ঢাকায় ও ২০১২ সালে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: