খেলা

চট্ট্রগাম টেস্ট

বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত

বৃষ্টির কারণে বন্ধ খেলা
বৃষ্টির কারণে বন্ধ খেলা

চট্ট্রগাম টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ৭ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে স্বাগতিকরা।

প্রথম সেশনে দুই উইকেট হারালেও দিনের দ্বিতীয় সেশনে শুধু তামিম ইকবালের উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় সেশনেও স্বাগতিকদের আসে ৭৩ রান।

সফরকারী দ. আফ্রিকার থেকে প্রথম ইনিংসে এখনও ৭০ রান পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৬৬.৫ ওভার থেকে তুলেছে ১৭৮ রান। মাহামুদুল্লাহ রিয়াদ টেস্ট ক্যারিয়ারের ১২তম অর্ধশতক হাঁকিয়ে ৬৭ রানে আউট হন। মুশফিকুর রহিমের সঙ্গে তিনি ৩৪ রানের জুটি গড়েন। পরে টাইগার দলপতি মুশফিকুর রহিমের সঙ্গে জুটি করেন সাকিব আল হাসান।

প্রথম সেশন থেকে টাইগারদের আসে ৭৩ রান। প্রথম সেশনে ইমরুল কায়েস ও মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে দলীয় ৪৬ রানের মাথায় ইনিংসের ১৯তম ওভারে অনিয়মিত বোলার স্টিয়ান ভ্যান জিলের দ্বিতীয় বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ইমরুল কায়েস। ভ্যান জিলের ব্যক্তিগত প্রথম ওভারে আউট হওয়ার আগে ইমরুলের ব্যাট থেকে আসে ২৬ রান। লেগ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে ব্যাট ছোঁয়াতে পারেননি ইমরুল। ৭৩ বল মোকাবেলা করে এ বাঁহাতি ওপেনার তিনটি চার হাঁকান।

দলীয় ৫৫ রানের মাথায় সিমন হারমারের দারুণ এক ঘূর্ণিতে বলের লাইন মিস করে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মুমিনুল হক। তামিমের সঙ্গে মাত্র ৯ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন মুমিনুল।

দলীয় ১৪৪ রানের মাথায় টেস্ট ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক হাঁকানো তামিম ইকবাল ডিন এলগারের বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন। আউট হওয়ার আগে তিনি ১২৯ বলের মোকাবেলা করে তিনটি চারের সাহায্যে করেন ৫৭ রান। সাজঘরে ফেরার আগে মাহামুদুল্লাহ রিয়াদকে নিয়ে তামিম জুটি গড়েন ৮৯ রান।

২৪১ রান পিছিয়ে থেকে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে টাইগার বাহিনী। আগের দিনের দুই অপরাজিত ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস দিনের শুরু করেন। প্রোটিয়াদের গতি-দানব ডেল স্টেইন আর ভারনন ফিল্যান্ডারকে বেশ সাবলীল ভাবেই মোকাবেলা করেন টাইগার দুই ওপেনার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ