নারীদের অ্যাশেজে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। অজিদের দেয়া ২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশ নারীরা। ব্যাট হাতে ৬৬ রান করে ম্যাচসেরা হয়েছেন স্কাইভার।
টনটনের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান করে অস্ট্রেলিয়ার নারীরা। পেরি ৭৮ ও ব্ল্যাকওয়েল করেন ৫৮ রান। ইংলিশদের পক্ষে ৩টি উইকেট নেন ব্রান্ট।
২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই এডওয়ার্ডসের উইকেট হারায় ইংলিশ নারীরা। তবে স্কাইভারের ৬৬ ও গ্রীনওয়ের ৫৩ রানের সুবাদে ৪৫ ওভার ৪ বলে ২৪০ রান করে ৪ উইকেটের জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: