কলম্বোয় পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান। ২৫৭ রানের টার্গেট ৫৫ বল হাতে রেখেই টপকে যায় সফরকারীরা।
টস জিতে ব্যাট করতে নেমে, স্কোর বোর্ডে কোন রান যোগ করার আগেই কুশল পেরেরার উইকেট হারিয়ে হোচট খায় শ্রীলঙ্কা। এরপর দিলশানের ৫০ ও থিরিমান্নের ৯০ রানে ভর করে, নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৬ রান করে লঙ্কানরা। ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ ইরফান।
জবাবে দুর্দান্ত সূচনা করে পাকিস্তান। আহাম্মেদ শেহজাদের ৯৫ ও মোহাম্মদ হাফিজের ৭০ রানে ম্যাচ সহজ হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত ৪০ ওভার ৫ বলে জয় তুলে, সিরিজ নিশ্চিত করে আজহার বাহিনী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: