বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এরআগে তৃতীয় দিনে বাংলাদেশ থেকে ৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে, দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে তৃতীয় দিনের শেষ সেশনের ২৫ ওভারের খেলা হয়নি।
এর আগে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই মুশফিকের উইকেট হারালেও সাকিব লিটনের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের ৮২ রানের জুটিতে চিড় ধরান হারমার। অর্ধশত থেকে মাত্র ৩ রান দূরে থেকে আউট হন সাকিব।
অন্যপ্রান্তে, লিটন টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে হারমারের তৃতীয় শিকার হন। শেষ পযর্ন্ত ৩২৬ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে তৃতীয় দিনে খেলা বন্ধ হবার আগ পযর্ন্ত প্রোটিয়াদের সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান।