অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড। ৩টি টেস্ট, ৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি রয়েছে সফরসূচিতে। ৩০ সেপ্টেম্বর আরব আমিরাতে পৌঁছাবে ইংল্যান্ড দল।
নিরাপত্তার কারণে হোম সিরিজের খেলাগুলো আবারো আরব আমিরাতেই খেলতে হচ্ছে পাকিস্তানের।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর জিম্বাবুয়ে ছাড়া অন্য দলের সঙ্গে ঘরের মাঠে কোনো সিরিজ খেলতে পারেনি পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানে গিয়ে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছে জিম্বাবুয়ে।
তবে ম্যাচ চলাকালীন মাঠের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে নিরাপাত্তার কারণে অন্য দলগুলোর পাকিস্তানে যাওয়ার ব্যাপারে কোনো ইতিবাচক ফল পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এদিকে, এই সিরিজে প্রথমবারের মতো শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট খেলবে ইংলিশরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: