চূড়ান্ত হয়েছে ২০১৬ সালে হতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দল।
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এ বিশ্বকাপের শেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে ওমান। আগামী বছরের ১১ মার্চ ভারতের ৮টি ভেন্যুতে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনের ষষ্ঠ আসর।
বাছাইপর্বের ৬ দল; বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে খেলবে প্রথম পর্বে। ২টি গ্রুপে ভাগ হয়ে এ ৮টি দল লড়বে সুপার টেনে যাওয়ার জন্য। এ দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল যোগ দেবে র্যা ঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের সঙ্গে।
১০ টেস্ট দলের বাইরে এ আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হংকং, হল্যান্ড, আফগানিস্তান ও ওমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: