খেলা

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ: জয় ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসির

ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি
ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ নর্থ অ্যামেরিকায় জয় পেয়েছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। মেসি-নেইমারবিহীন বার্সেলোনাকে ১-৩ গোলে পরাস্ত করেছে ম্যানইউ।

এদিকে, টাইব্রেকারে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে ৫-৬ গোলে হারিয়েছে চেলসি।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্ল্যারার লেভিস স্টেডিয়ামে, প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের শুরুতেই ওয়েইন রুনির গোলে লিড নেয় ম্যানইউ।

বিরতির পর রেড ডেভিলদের লিড দ্বিগুণ করেন জেসে লিংগার্ড। ৯০ মিনিটে এসে একটি গোল পরিশোধ করে বার্সেলোনা। রাফিনিয়ার ভলিতে ব্যবধান কমিয়ে ২-১ করে কাতালানরা।

ম্যাচের অন্তিম মুহূর্তে, আদনান ইয়ানুজাইয়ের গোলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-১ এর জয় তুলে নেয় ম্যানইউ।

দিনের আরেক ম্যাচে, ফ্রেঞ্চ ক্লাব পিএসজির বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হলে, টাইব্রেকারে ৫-৬ গোলের জয় তুলে নেয় ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ