ক্রিকেট ইতিহাসের সেরা জার্সি নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে বিশ্বকাপে টাইগারদের পড়া জার্সি। সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা জার্সি বেছে নেয়ার সুযোগ ক্রিকেট ভক্তদের করে দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
ক্রিকইনফোর ওয়েবসাইটে সেরা জার্সি নির্বাচনের জন্য ভোট দেয়া যাবে।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ জার্সির লিঙ্ক শেয়ার করা হয়েছে মুশফিকুর রহিম, নাসির হোসেনসহ বিভিন্ন ক্রিকেটারদের ফ্যান পেইজ থেকে।
বাংলাদেশ ক্রিকেট দলের অফিশিয়াল ওয়েবসাইট বিডি ক্রিক টিম ডট কমেও পাওয়া যাবে লিংকটি। ছবির বাম পাশের ওপরের অ্যারোতে ক্লিক করে ভোট দেয়া যাবে।
বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড স্থান পেয়েছে সেরা জার্সির তালিকায়।
এ পর্যন্ত ৪১ হাজার ভোট পেয়ে সবার ওপরে রয়েছে টাইগারদের বিশ্বকাপে ব্যবহৃত ‘সুন্দরবন থিমের’ জার্সিটি।