বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কস্টার্জিত জয়ে পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সকার ক্লাব ফেনীকে ২-১ গোলে হারিয়েছে তারা। ফলে ১৭ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে সাদা-কালোরা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুর্বল সকার ক্লাব ফেনীর উপর আধিপত্য বিস্তার করতে খেলতে থাকে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১০ মিনিটেই ঘানার স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরার গোলে এগিয়ে যায় তারা।
তবে বিরতির পর সমতায় ফেরে সকার ক্লাব ফেনী। ৫০ মিনিটে মোস্তফার কর্ণার থেকে গোল করেন স্ট্রাইকার সোহেল মিয়া। মোহামেডানের রক্ষণভাগে আরো কিছু গোলের সহজ সুযোগ নস্ট করে সকার ক্লাব।
তবে ম্যাচের ৮২ মিনিটে জুয়েল রানার গোলে ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি, কস্টার্জিত জয় পায় মোহামেডান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: