চ্যাম্পিয়ন্স কাপ নর্থ আমেরিকার ম্যাচে পর্তুগীজ ক্লাব বেনফিকাকে ২-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র ক্লাব নিউইয়র্ক রেড বুলস। এ জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রেড বুলস।
হোম ম্যাচের শুরু থেকেই আক্রমন ও পাল্টা আক্রমনে চলতে থাকে খেলা। ম্যাচে ৭ মিনিটে স্বাগতিক ডিফেন্ডারদের পরাস্ত করে বেনফিকাকে লিড এনে দেন পিজ্জি। বিরতির আগেই সমতায় ফেরে রেড বুলসরা। কার্লের অ্যাসিস্ট থেকে গোল করেন ব্রেডলি হোয়াইট-ফিলিপস। ১-১ গোলের সমতা নিয়ে টানেলে ফেরে দুদল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা। মাইক গ্রেলার গোলে পর্তুগীজ লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে এগিয়ে যায় নিউইয়র্ক রেড বুলস। বাকি সময়ে আর কোন গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জেসে মার্সেচের শিষ্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: