চট্টগ্রামের পর এবার ঢাকা টেস্ট তবে সমস্যা একটাই—বৃষ্টি। ফলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের অনুশীলনের পুরো সময়টা ইনডোরেই কাটাতে হয়েছে মুশফিক ও সাকিবদের। হালকা ফিটনেস ট্রেনিং শেষে, ব্যাট-বলে নিজেদের তৈরি করেছেন দলের সবাই।
তবে প্রথম টেস্টে ব্যাট ও বলে জ্বলে ওঠা বাংলাদেশ দলের জন্য এ ম্যাচটি খুব কঠিন হবে বলে ধারনা করছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি বলেন, কঠিন কাজটি সহজ হবে যদি ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন।
চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্টে ম্যাচেও দক্ষিণ আফ্রিকা দলের ওপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ দল।
তাই মিরপুরের উইকেটে ভালো বাউন্স থাকায় এ টেস্টে ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলাটা চ্যালেঞ্জ বলে মনে করেন ওপেনার ইমরুল কায়েস।
এদিকে, বৃস্টির বাগড়ায় স্বাগতিকদের মতো, ইনডোরেই অনুশীলন করে দক্ষিণ আফ্রিকা দল।
প্রথম টেস্টে টাইগার বোলাদের পেস আর সুইংয়ের কাছে, একদিনেই গুটিয়ে যেতে হয়, টেস্ট র্যা ঙ্কিংয়ের এক নম্বর এ দলটিকে। যা প্রোটিয়াদের জন্য রীতিমতো সম্মানহানির বিষয় হয়ে দাড়ায়।
তাই দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাচ্ছেনা তারা।