ইংল্যান্ডকে তৃতীয় ও শেষ ম্যাচে ৮৯ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ১ বলে ১৫২ রান করে ইংলিশরা।
ব্যাট হাতে ৬৭ ও বল হাতে ১৬ রানে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অজি অলরাউন্ডার এলিসে পেরি।
ওরচেস্টারের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে, টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। মেগ ল্যানিংয়ের ৮৫, এলিসে পেরির ৬৭ ও নিকোল বোলটনের ৪০ রানের সুবাদে, ৫০ ওভারে ৭ উইকেটে ২৪১ রান করে অজিরা।
২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এলিসে পেরির নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। দলীয় ১০ রানের মধ্যে শার্লট এডওয়ার্ডস ও সারাহ টেইলরের গুরুত্বপূর্ণ দুটি উইকেট হারায় তারা।
এরপর রাইট ৩৮, লিডিয়া গ্রীনওয়ে ৪৫ ও ক্যাথরিন ব্রান্টের ৩১ রানে প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি ইংলিশরা। ৮৯ রানে জেতে অস্ট্রেলিয়া।
সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ১১ আগস্ট। এছাড়াও ৩টি টি-টোয়েন্টি খেলবে দুদল।