খেলা

বৃহস্পতিবার প্রোটিয়া বধের মিশনে নামবে মুস্তাফিজ, সাকিবরা

বাংলাদেশ দল
বাংলাদেশ দল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যা ঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রাম টেস্টে প্রথমবারের মতো তাদের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। এবার ঢাকায় প্রোটিয়া বধের মিশনে নামবেন মুস্তাফিজ, সাকিবরা।

সেই লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। তবে আগের দিনের মতো অনুশীলনে বিঘ্ন সৃষ্টি করেনি বৃষ্টি।

মঙ্গলবার মিরপুর টেস্টকে সামনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল বলেন, উদ্বোধনী দিনের প্রথম সেশনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো ফল পেতে হলে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই ভালো করতে হবে।

এদিকে, চট্টগ্রাম টেস্টে বৃষ্টির কারণে বোলাররা তেমন সুবিধা করতে পারেননি বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার পেসার মর্নি মরকেল। মিরপুর টেস্টে আবহাওয়া ভালো থাকলে, জমজমাট একটা ম্যাচ হবে বলে জানান তিনি।

মর্নি মরকেল আরো বলেন, ‘প্রকৃতির ওপর আমাদের কারো হাত নেই। আবহাওয়া যেমনই থাক, আমরা এর সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করবো। দুই দলেই ভালো বোলার আছে, যারা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। আমরা টেস্ট র্যা ঙ্কিংয়ে এক নম্বর দল। আমরা জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে আছি।’

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ