খেলা

বার্সাকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়েছে চেলসি

বার্সা-চেলসি
বার্সা-চেলসি

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ, নর্থ আমেরিকা ভার্সনে, বার্সেলোনাকে পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলে হারিয়েছে চেলসি। নির্ধারিত ৯০ মিনিট ২-২ গোলে সমতা শেষে, পেনাল্টি শ্যুট আউটে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল।

বার্সেলোনার দুই তারকা মেসি-নেইমার খেলছেন না ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে। মহা তারকাদের মধ্যে শুরু থেকেই খেলেছেন ইভান রাকিটিচ ও আক্রমণে লুইস সুয়ারেজ।

অন্যদিকে, পুরো শক্তি নিয়ে মাঠে নামা চেলসি ম্যাচের শুরুতেই লিড পায় এডিন হ্যাজার্ডের একক প্রচেষ্টার গোলে। এরপর লুইস সুয়ারেজ বিরতির আগে সমতায় ফেরান দলকে। ৬৬ মিনিটে স্যান্ড্রো র্যা মিরেসের অসাধারন শট এগিয়ে দেয় বার্সাকে।

ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে চেলসির হয়ে গোল করে ম্যাচ পেনাল্টি শ্যুট আউটে নিয়ে যান গ্যারি কাহিল। অ্যালেন হ্যালেলোভিচের ব্যর্থতা ও ডিফেন্ডার জেরার্ড পিকের শট আটকে ব্লুজদের জয় এনে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া।

হেরে গেলেও পেনাল্টি শ্যুট আউটে খেলা গড়ানোয় এক পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। চেলসি সংগ্রহ করেছে দুই পয়েন্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ