খেলা

ঢাকা টেস্ট

দ.আফ্রিকার ওপর দাপট দেখাতে পারেনি বাংলাদেশ

ব্যাট বাংলাদেশ
ব্যাট বাংলাদেশ

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপর তেমন একটা দাপট দেখাতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই সেশনে ভালো করলেও শেষ সেশনে দ্রুত উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।

বুহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ৮ উইকেটে ২৪৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ১২ ইনিংস পর ফিফটি পেয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় টেস্টে, তাইজুল ইসলামের বদলে নাসির হোসেনকে মূল একাদশে নিয়ে খেলতে নামে বাংলাদেশ। দিনের শুরুতেই ডেল স্টেইনের ৪০০তম শিকারে পরিণত হয়ে বিদায় নেন ওপেনার তামিম ইকবাল।

এরপর মুমিনুল হকের সঙ্গে জুটি বাঁধেন ইমরুল কায়েস। ভালোই খেলছিলেন এ দুজন। মাঝে বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।

মুমিনুলকে অর্ধশতক বঞ্চিত করেন জেপি ডুমিনি। ৪০ রান আসে এই লিটল মাস্টারের ব্যাট থেকে। খানিক বাদেই ফিরে যান ৩০ রান করা কায়েসও।

মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে শতরানের কোটা পার করে বাংলাদেশ। ১২ ইনিংস পর হাফসেঞ্চুরির দেখা পান টাইগার ক্যাপ্টেন।

ডেল স্টেইনের বলে ক্যাচ আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশীপ।

শেষ সেশনে ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। দলীয় ২১৫ থেকে ২৪৬ রানের মধ্যে বিদায় নেন মুশফিকুর রহিম, লিটন দাশ, সাকিব আল হাসান ও মোহাম্মদ শহীদ।

৮ উইকেটে ২৪৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত আছেন নাসির হোসেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ