ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ নর্থ অ্যামেরিকার শিরোপা জিতলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি।
শিকাগোর সোলজার ফিল্ডে দুর্বল রক্ষণভাগের খেসারত দিয়েছে ম্যানইউ। রেড ডেভিল ডিফেন্সের ভুলে ম্যাচের ২৫ মিনিটে ব্লেইজ মাতুইদির গোলে এগিয়ে যায় পিএসজি। লিড দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি ফরাসি ক্লাবটি।
ম্যাচের ৩৪ মিনিটে সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে ২-০ তে এগিয়ে যায় তারা। লুকাস মৌরার এগিয়ে দেয়া বল নিয়ন্ত্রণ করে, রেড ডেভিল গোলরক্ষককে পরাস্ত করেন ইব্রাহিমোভিচ। এরপর আর গোল না হলে ২-০ ব্যবধানে জেতে পিএসজি।
সেইসঙ্গে প্রাক-মৌসুম প্রীতি টুর্নামেন্ট- ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ট্রফিও নিজেদের করে নেয় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: