যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বিশেষ অলিম্পিকস-২০১৫ এ পর্যন্ত তিনটি স্বর্ণ পদক, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের অ্যাথলিটরা।
ব্যাডমিন্টন সিঙ্গেলসে দুইটি স্বর্ণ পদক জিতেছেন ১৯ বছর বয়সী রেজওয়ানুল হক। আর এটি শর্টপুট চার কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন ২২ বছর বয়সী সুমন খান।
এদিকে, ৫০ মিটার ব্যাক স্ট্রোক সাতারে রুপা জিতেছেন খুশি খাতুন এবং এটি শর্টপুট ৩ কেজি নারী বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ফাতেমা বিবি।
টুর্নামেন্টে অ্যাকুয়াটিক্স, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টনসহ মোট ৬টি ইভেন্টে অংশ নিচ্ছেন ৫৭ বাংলাদেশি অ্যাথলিট।
২৫ জুলাই থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ২ আগস্ট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: