খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা

বৃষ্টির কারণে বন্ধ খেলা
বৃষ্টির কারণে বন্ধ খেলা

বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। শুক্রবার সকাল থেকেই সাইক্লোন কোমেনের প্রভাবে টানা বৃষ্টিতে মিরপুরের উইকেট ঢাকা ছিল। দুপুর ১২ টার দিকে আম্পায়াররা বৃষ্টির কারণে ভেজা মাঠে, দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

এর আগে প্রথম দিন শেষে, প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশের আগে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

ওপেনার তামিম ইকবালকে ফিরিয়ে সাদা পোষাকে ৪০০তম উইকেট নেন প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইন। এরপর মুমিনুল ও ইমরুলের ৮০ রানের জুটি ভাঙেন জেপিডুমিনি। এরপর মাহুমুদুল্লাহর সঙ্গে ব্যাট চালান মুশফিকুর রহিম। ১২ ইনিংস পর টেস্টে হাফসেঞ্চুরি করেন টাইগার ক্যাপ্টেন।

মুশফিক-মাহমুদুল্লাহর ৯৪ রানের জুটি ভাঙেন ডেল স্টেইন। শেষ সেশনে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান প্রোটিয়া বোলাররা। দলীয় ২১৫ থেকে ২৪৬ রানের মধ্যে বিদায় নেন মুশফিকুর রহিম, লিটন দাশ, সাকিব আল হাসান ও মোহাম্মদ শহীদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ