যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ১৪ তম বিশেষ অলিম্পিকে স্মরণীয় একটি দিন পার করেছে বাংলাদেশের অ্যাথলিটরা। পঞ্চম দিনে তিনটি স্বর্ণ, দুটি ব্রোঞ্জ ও ১টি রোপ্য পদক অর্জন করেছেন তারা। পঞ্চম দিন শেষে বাংলাদেশের মোট পদক দাঁড়ালো ২২ টি।
টেবিল টেনিসের সিঙ্গেলসে স্বর্ণ পদক জিতেছেন মোহাম্মদ নাঈমুর রহমান। ব্যাডমিন্টন সিঙ্গেলসে রেজওয়ানুল হকও পেয়েছেন স্বর্ণ পদক।
শটপুট মেন ৪ কেজিতে সুমন খান জিতেছেন গোল্ড। অন্যদিকে শটপুট ওমেন ৩ কেজিতে ব্রোঞ্জ জিতেছেন বিবি ফাতেমা।
দিনের অন্য ব্রোঞ্জটি এসেছে ৫০ মিটার ফ্রি স্টাইলে। মোসাম্মত খুশি খাতুন জিতেছেন সেটি। পাশাপাশি ৫০ মিটার ব্যাক স্ট্রোকেও দিনের এক মাত্র রুপাটি জিতেছেন মোসাম্মত খুশি খাতুন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: