খেলা

ঢাকা টেস্ট: তৃতীয় দিনের খেলাও পরিত্যাক্ত

ঢাকা টেস্ট
ঢাকা টেস্ট

বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরের দিকে বৃষ্টি থামায় খেলা হওয়ার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত মাঠের দুই আম্পায়ার ও ম্যাচ রেফারি পরিস্থিতি বিবেচনা করে খেলা পরিত্যাক্তের সিদ্ধান্ত নেন।

আবহাওয়া ভালো থাকলে রোববার সকাল সাড়ে ৯টায় চতুর্থ দিনের ম্যাচ শুরু হবে। এ নিয়ে বৃষ্টির কারণে টানা দু’দিন খেলা পরিত্যাক্ত হলো।

জোরেশোরেই বৃষ্টি হওয়ায় সকাল থেকে তৃতীয় দফায় মাঠ ঢাকতে হয় মাঠকর্মীদের। দুপুর সোয়া ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু করা হয়নি। কালো মেঘে শের-ই-বাংলা স্টেডিয়ামে অন্ধকার নেমে আসায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল ফ্লাডলাইট।

এর আগে দ্বিতীয় দফায় মাঠ পরিদর্শন শেষে দুপুর সোয়া ২টায় খেলা শুরু করার সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়াররা।

টিম হোটেল সোনারগাঁও থেকে লাঞ্চ সেরে দুপুর ১টায় মাঠে পৌঁছায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। কিছুক্ষণ পর দুই দলের খেলোয়াড়রা মেঘলা আকাশের নিচেই হালকা অনুশীলন শুরু করেন।

শনিবার বেলা ১১টার দিকে দ্বিতীয় দফায় শুরু হওয়া গুড়িগুড়ি বৃষ্টি কিছুক্ষণ পরেই থেমে যায়। পৌনে ১২টার দিকে ম্যাচ রেফারি, আম্পায়ার ও কিউরেটর গামিনী ডি সিলভা মাঠ পরিদর্শনে নামার পর মাঠে নামেন এক দল মাঠ কর্মী। তারা পিচের উপর থেকে ত্রিপল তুলে ফেলেন। দুপুর দেড়টায় আবারো মাঠ পরিদর্শন করেন ম্যাচ অফিসিয়ালরা।

টানা বর্ষণের কারণে তৃতীয় দিনের খেলা যথাসময়ে সকাল সাড়ে ৯টায় শুরু হয়নি। আর দ্বিতীয় দিনে তো একটি বলও মাঠে গড়ায়নি। প্রতিকূল আবহাওয়ায় শনিবারের খেলা আদৌ শুরু হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

ঘূর্ণিঝড় ‘কোমেনের’ প্রভাবে শুক্রবার ভোররাত থেকেই প্রচুর ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। ফলে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াবে কি না এ নিয়ে অনিশ্চতয়তা দেখা দেয়। অবশেষে দুপুর ১২টার দিকে দ্বিতীয় দিনের খেলা অফিসিয়ালি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিন বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৮৮.১ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে। দলের হয়ে মুশফিকুর রহিমের ব্যাট থেকে সর্বোচ্চ ৬৫ রান আসে। ইমরুল কায়েস (৩০), মুমিনুল হক (৪০), মাহমুদুল্লাহ রিয়াদ (৩৫) ও সাকিব আল হাসান ৩৫ রান করেন। নাসির হোসেন ব্যক্তিগত ১৩ রানে অপরাজিত আছেন।

প্রথম দিনের প্রথম ও দ্বিতীয় সেশন শেষে স্বাগতিকরা তিন ব্যাটসম্যানকে হারায়। দ্বিতীয় সেশনে বাংলাদেশ ২৬ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে তোলে আরও ৭৯ রান। প্রথম সেশনে এক উইকেট খুঁইয়ে আসে ৭৫ রান। তৃতীয় সেশনে ৫ উইকেট হারিয়ে যোগ হয় আরও ৯২ রান। মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেটে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন মাহমুদুল্লাহ।

প্রোটিয়াদের হয়ে জেপি ডুমিনি ও ডেল স্টেইন ৩টি করে উইকেট লাভ করেন এছাড়া ডিন এলগার ও মরনে মরকেল একটি করে উইকেট নেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ