খেলা

মন্ট্রিল ইমপ্যাক্টের কাছে হেরেছে নিউ ইয়র্ক সিটি

মন্ট্রিল ইমপ্যাক্ট
মন্ট্রিল ইমপ্যাক্ট

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএসে) মন্ট্রিল ইমপ্যাক্টের কাছে ৩-২ গোলে হেরেছে নিউ ইয়র্ক সিটি। এ ম্যাচে নিউ ইয়র্কের হয়ে অভিষেক হয়েছে ইংলিশ মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের।

ইয়াংকির বেইসবল স্টেডিয়ামে ঘানার ফরওয়ার্ড ডমিনিক ওদুরোর গোলে শুরুতেই লিড নেয় মন্ট্রিল ইমপ্যাক্ট। বিরতির আগেই আর্জেন্টিনার ইগনাকিয়ো পিয়াত্তির গোলে ২-০ তে এগিয়ে যায় মন্ট্রিল। পিছিয়ে পড়া নিউ ইয়র্ক সিটিকে ম্যাচে ফেরান স্প্যানিশ তারকা ডেভিড ভিয়া।

পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। ৬৯ মিনিটে নিউ ইয়র্কের জার্সি গায়ে মাঠে নামেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ৮৪ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন মন্ট্রিলের পিয়াত্তি।

এর কিছুক্ষণের মধ্যেই ম্যাকনামারার গোলে ব্যবধান কমিয়ে ৩-২ করে নিউ ইয়র্ক। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি তারা। ৩-২ গোলে জেতে মন্ট্রিল ইমপ্যাক্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ