মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে ড্র হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২ ম্যাচ সিরিজের শেষ টেস্ট। ভেজা আউটফিল্ডের কারণে পঞ্চম দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর ফলে ড্র দিয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করলো বাংলাদেশ।
ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা টেস্টের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে এক বলও মাঠে গড়ায়নি। ভেজা আউটফিল্ডের কারণে পঞ্চম ও শেষ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
ঢাকা টেস্টের প্রথম দিন, অধিনায়ক মুশফিকের ৬৫ রানে ভর করে, প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এর আগে, চট্টগ্রামে, বৃষ্টির কারণে প্রথম টেস্টও ড্র হয়। ফলে অমিমাংসীতভাবেই শেষ হলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: