খেলা

টেস্টে রেটিং বেড়েছে বাংলাদেশের

বাংলাদেশ দল
বাংলাদেশ দল

দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ ড্র করায় ৬ রেটিং পয়েন্ট বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৪৭। র্যা ঙ্কিং অবস্থানে কোনো পরিবর্তন না হলেও বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখনো পর্যন্ত সেরা রেটিং পয়েন্ট এটি।

৪১ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। পরপর দুটি টেস্ট ড্র করায় সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে এখন ৪৭। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখনো পর্যন্ত সেরা রেটিং পয়েন্ট এটি। গেলো চার বছরে জিম্বাবুয়েকে লঙ্গার ভার্সনে হারানোর কৃতিত্ব দেখিয়েছে টাইগাররা। এছাড়াও পাকিস্তান ও ভারতের সঙ্গে একটি করে টেস্ট ড্র করেছে।

আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ে ৯ নম্বরে বাংলাদেশ। ৮১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চেয়ে তাদের বেশি ৩৪ পয়েন্ট। ফলে সহসাই ওয়েস্ট ইন্ডিজকে টেক্কা দেয়া যাচ্ছে না। তবে রেটিং পয়েন্ট আরো বাড়ানোর সুযোগ আছে টাইগারদের।

অক্টোবরে ঘরের মাটিতে টেস্ট র্যা ঙ্কিংয়ে দ্বিতীয় দল অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটি ড্র করতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট আরো ৬ বেড়ে হবে ৫২।

১-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে ৫৬ আর অজিদের বাংলাওয়াশ করতে পারলে মুশফিকবাহিনীর রেটিং পয়েন্ট হবে ৫৮। তবে, অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে টাইগারদের মাত্র ১ রেটিং পয়েন্ট কমবে।

এদিকে, জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা চার সিরিজ জিতে আইসিসি ওয়ানডে র্যা ঙ্কিংয়ে ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের ঘাড়ে নিশ্বাস ফেলছে বাংলাদেশ। বর্তমানে ৭ -এ আছে টাইগাররা। মাত্র ২ রেটিং পয়েন্ট বেশি নিয়ে র্যা ঙ্কিংয়ে ৬-এ অবস্থান ইংল্যান্ডের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ