খেলা

লস এঞ্জেলেসে শেষ স্পেশাল অলিম্পিক আসর

শেষ স্পেশাল অলিম্পিক আসর
শেষ স্পেশাল অলিম্পিক আসর

লস এঞ্জেলেসে শেষ হয়েছে স্পেশাল অলিম্পিকের এবারের আসর। গতবারের মতো এবারও স্পেশাল অলিম্পিকে সাফল্য নিয়ে ফিরছে বাংলাদেশ দল। এবারের আসরে সর্বমোট ৫৪ টি মেডেল জিতেছে বাংলাদেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ১৮টি সোনা, ২২টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ।

২৫ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছেলি স্পেশাল অলিম্পিক ২০১৫। ১৭৭টি দেশের অংশগ্রহনে গত ২ আগস্ট শেষ হয় এ ইভেন্ট।

এবারের স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ অংশ নিয়েছে ৬ টি ডিসিপ্লিনে। এর মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বোচি, ফুটবল, সুইমিং ও টেবিল টেনিস।

বাংলাদেশের প্রতিনিধিদের পারফর্মেন্স সবচেয়ে ভাল হয়েছে অ্যাথলেটিক্সে। ৬টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১৭টি মেডেল অ্যাথলেটিক্স থেকে অর্জন করেছে বাংলাদেশ। অ্যাথলেটিক্সের পর বাংলাদেশ সর্বোচ্চ ৬টি সোনা জিতেছে ব্যাডমিন্টনে।

আগামী ৫ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ