দেশের জেলা ফুটবল অ্যাসোশিয়েনের কার্যক্রমকে আরো গতিশীল করতে ৬৪টি জেলার সভাপতি ও কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় ও ঈদ পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে, আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বাফুফের সভাপতি, সিনিয়র সহ-সভাপতিসহ, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও জেলা ফুটবলের অ্যাসোশিয়েসনের কর্মকর্তারা।
ফুটবল উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, ফুটবলের জন্য বরাদ্দকৃত ১৫ কোটি টাকা সঠিকভাবে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।
জেলা ফুটবলের পাশাপাশি ঢাকার প্রধান ফুটবল ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ সংস্কারের জন্য সরকারের কাছে অনুরোধ করেন জেলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মনজুর কাদের চৌধুরী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: