তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিচ্ছেন হালের সেনসেশন ভিরাট কোহলি।
বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ১২ আগষ্ট প্রথম টেস্ট শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
লেগ স্পিনার কর্ণ শর্মার ইনজুরিতে দলে ডাক পেয়েছেন অমিত মিশরা। এছাড়াও রবিচন্দ্রন অশ্বীনের সঙ্গে আছেন অফস্পিনার হরভজন সিং।
ডেঙ্গু জ্বরের কারণে বাংলাদেশ সিরিজ মিস করলেও শ্রীলঙ্কা সফরে ফিরেছেন ওপেনার কে এল রাহুল। এছাড়া আছেন নিয়মিত ওপেনার মুরালি বিজয় ও শিখর ধাওয়ান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: