আবারো বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন স্টুয়ার্ট ল তবে এবার জাতীয় দল নয়— অনুর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে স্টুয়ার্ট ল'কে ১৬ সপ্তাহের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দায়িত্ব নিতে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আসবেন এ অস্ট্রেলিয়ান। এর আগে ২০১১ সালের জুলাইয়ে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
‘স্টুয়ার্ট ল’র অধীনেই ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিলো টাইগাররা। ওই বছরের এপ্রিলে পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।
বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দল, অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৯ দল ও শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন স্টুয়ার্ট ল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: