অডি কাপের ফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালে এসি মিলানকে ৩-০ গোলে বায়ার্ন ও টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে লিড এনে দিয়েছিলেন হামেস রড্রিগেজ। দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদে দলের জয়সূচক গোলটি করেন গ্যারেথ বেইল। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে দুর্দান্ত গোল করেও তা উদযাপন করেননি এ ওয়েলশ ফরোয়ার্ড।
রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে হোয়াইট হার্ট লেইন থেকে থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পর এই প্রথম স্পার্সদের মুখোমুখি হয়েছেন বেইল। অন্য সেমিতে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ ও এসি মিলান।
ম্যাচে মারিও গোৎজে ও রবার্ট লেভানডোস্কির গোলে ৩-০ গোলে হেসেখেলেই এসি মিলানকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: