খেলা

ওয়াসিম আকরামের গাড়িতে গুলি

ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের গাড়িতে গুলি করেছে এক লোক। বুধবার করাচিতে ট্রাফিক জ্যামে আটকে থাকার সময় এ ঘটনা ঘটে। এ সময় ওয়াসিম আকরাম গাড়িতেই ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডন অনলাইন জানিয়েছে, ঘটনার সময় দুই ব্যক্তি তর্কাতর্কিতে জরিয়ে পরে। একপর্যায়ে তাদের একজন বন্দুক বের করে গুলি করলে সেটি ওয়াসিম আকরামের গাড়ির টায়ারে লাগে।

সাবেক অধিনায়ক ওই গুলির টার্গেট ছিলেন না বলেও জানান পুলিশ কর্মকর্তা। তবে ঘটনাটি ইচ্ছাকৃত বলে অভিযোগ করেছেন ওয়াসিম আকরাম।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ট্যালেন্ট হান্ট কার্যক্রমের আওতায় সারাদেশ থেকে বাছাই করা ২০ জন উদীয়মান পেসারকে অনুশীলন করাচ্ছেন ৪৯ বছর বয়সী সাবেক এ স্যুইং মাস্টার। বুধবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ