খেলা

স্পেশাল অলিম্পিকে সাফল্য নিয়েই ঘরে ফিরলেন অ্যাথলিটরা

অ্যাথলিটরা
অ্যাথলিটরা

অন্যান্যবারের মতো এবারও স্পেশাল অলিম্পিকে সাফল্য নিয়েই ঘরে ফিরলেন দেশের বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলিটরা। লস অ্যাঞ্জেলস স্পেশাল অলিম্পিকের সফল মিশন শেষে দেশে ফিরেছে অ্যাথলিটরা। বুধবার সকালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অ্যাথলিট দলকে বরণ করে নেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা।

এবারের আসরে ২৫টি ইভেন্টের মধ্যে ৬টিতে অংশ নিয়ে, মোট ৫৪ টি মেডেল জিতেছেন লাল সবুজের প্রতিনিধিরা। ১৮টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ পদক অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন দেশের বুদ্ধি-প্রতিবন্ধী খেলোয়াড়রা।

হযরত শাহ জালাল বিমান বন্দরে অ্যাথলিট দলকে শুভেচ্ছা জানান বাংলাদেশ স্পেশাল অলিম্পিক প্রধান প্রতিনিধি রফিকুল ইসলাম।

তিনি বলেন, এটা একটা প্রতিযোগিতা হলেও এটা একটা আন্দোলন। সারা দেশের বুদ্ধি প্রতিবন্ধীরা এতে উজ্জীবিত হবে।

স্পেশাল অলিম্পিকে বুদ্ধি প্রতিবন্ধীদের সাফল্যের পেছনে তাদের একনিষ্ঠতার কথা জানালেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের চেয়ারম্যান শামীমা মতিন চৌধুরী।

তিনি বলেন, স্বাভাবিকদের চেয়ে অনেক ভালো করার কারণ তারা অনেক বেশি ডেডিকেটেড।

এদিকে, এবারের বিশেষ অলিম্পিকে বাংলাদেশ অংশ নিয়েছে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বোচি, ফুটবল, সুইমিং ও টেবিল টেনিস এই ৬টি ইভেন্টে। বাংলাদেশের পারফর্মেন্স সবচেয়ে ভাল হয়েছে অ্যাথলেটিক্সে।

৬টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ মিলিয়ে, মোট ১৭ টি মেডেল এসেছে অ্যাথলেটিক্স থেকে। আগামীতে আরো ভালো করার ব্যাপারে আশাবাদী অ্যাথলেটরা।

বাংলাদেশের পদক জয়ীদের মধ্যে সিঙ্গেলস ও ডাবলস দুই ইভেন্টে সর্বোচ্চ ৭টি পদক জিতেছেন সাটলার স্বরণ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ